বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২০

সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফের মুত্যুতে রাষ্ট্রপতি ও স্পিকারের শোক


সাবেক ভূমিমন্ত্রী ও একাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। শরীফের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’

রাষ্ট্র প্রধান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, শামসুর রহমান শরীফ এমপি ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে জাতি এক

অভিজ্ঞ সংসদ সদস্যকে হারালো এবং রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিককে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এছাড়া তার আত্মার মাগফিরাত কামনা করে আরও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ প্রমখ।
শরীফ পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আজ ভোর ৫ টায় নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১