আপডেট : ০২ April ২০২০
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের নবাবগঞ্জে ১৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখায় ঐ ১৬ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আফতাবগঞ্জ, দাউদপুর, ভাদুরিয়া বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) মো: আল মামুন। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভুমি) জানান, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এমন অভিযান অব্যহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১