আপডেট : ০২ April ২০২০
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশে হোম কোয়ারেন্টাইনে থাকায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিকশা চালক ও মোটরযান শ্রমিকসহ দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে ছুপুয়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন মজুমদার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলির সদস্য জাকির হোসেন, ৯নং ওয়ার্ড মেম্বার আবদুল খালেক, সাংবাদিক আরিফুর রহমান মজুমদার, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খালেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ মজুমদার রুমি, আওয়ামী লীগ নেতা তারু মিয়া, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মনির হোসেন, ডাঃ আবুল খায়ের, ছাত্রলীগ নেতা জাকারিয়া, আল-আমিন জিসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে আ’লীগের সভাপতি সালাহ উদ্দিন মজুমদার ও ইউপি মেম্বার আবদুল খালেক অসহায় ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। ব্যক্তিগত উদ্যোগে দেয়া খাদ্য সামগ্রী পেয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১