আপডেট : ০২ April ২০২০
টাঙ্গাইলের মধুপুরে করোনায় আক্রান্ত সন্দেহে মারা যাওয়া হবিবুর রহমান হবি (৩৫) মৃত্যু করোনায় আক্রান্তের কারণে হয়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা সাপেক্ষে মৃত হবি করোনায় আক্রান্ত না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তিনি জানান, নিহতের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হলে সেখানে পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ পাওয়া গেছে। এদিকে উপজেলা প্রশাসন থেকে তাদের বাড়ী লকডাউনও বৃস্পতিবার তুলে নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, লকডাউন তুলে নিলেও জনসচেতনতায় সরকারী নির্দেশনায় প্রশাসনের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা বলবৎ থাকবে। উল্লেখ্য, উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারার টেক্কার বাজার গ্রামের হাসান আলীর ছেলে হবিবুর রহমান হবি ঢাকা থেকে বাড়িতে ফিরে জ্বরসহ শারীরিক জটিলতায় ভোগছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রক্ত বমি করে তিনি মারা যান। তার মৃত্যুর পরই এলাকায় ‘করোনায় আক্রান্ত’ হয়ে মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১