আপডেট : ০৩ April ২০২০
চলমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে দেশের কল্যাণে এগিয়ে এসেছেন সাকিব আল হাসান। সঙ্কটময় পরিস্থিতিতে অসহায়, দুস্থ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্তে টেস্টিং কিট সরবরাহ করবেন সাকিব। সেজন্য তার গড়া প্রতিষ্ঠান দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে ফান্ড গঠন করছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটিই জানিয়েছেন সাকিব। তার ফাউন্ডেশনকে ট্যাগ করে ছবি পোস্ট করেছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের দাতব্য প্রতিষ্ঠানটি ‘মিশন সেভ বাংলাদেশ’র সঙ্গে জনহিতকর কাজ শুরু করেছিল এর আগে। এবার আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দিতে ফান্ড গঠন করেছে এটি। ওই প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ২০ লাখ টাকার তহবিল গঠন করবে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১