আপডেট : ০৩ April ২০২০
দক্ষিণ অফ্রিকায় পাওনা টাকা দাবী করাকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জের ইব্রাহিম খলিল সোহেল (২৭) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে ফরিদগঞ্জেরই আরেক প্রবাসী রুবেল হোসেন । শুক্রবার ভোরে দক্ষিণ অফ্রিকার জোহনেসবার্গের ব্লুটেন শহরে এ ঘটনা ঘটে। জানা যায়, ফরিদগঞ্জ উপজেলা সদরে বসবাসরত গোলাপ সর্দারের ছেলে ইব্রাহিম খলিল সোহেল প্রায় দেড় কোটি টাকা জমা রাখে্লাে এ্কই এলাকার চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রুবেল হোসেনের কাছে। শুক্রবার সকালে রুবেলের কাছে পাওনা টাকা দাবী করলে কথাকাটাকাটির এক পর্যায় রুবেল পাওনাদার সোহেলকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় বাংলাদেশীরা সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়। সোহেলের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে। নিহত সোহেলে পিতা গোলাপ সর্দার জানায়, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ও আমার পরিবার দক্ষিণ আফ্রিকার সরকারের কাছ খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১