বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২০

দেলদুয়ারে আত্মহত্যা চেষ্টাকারী এক গৃহবধূর মৃত্যু


টাঙ্গাইলের দেলদুয়ারে আত্মহত্যা চেষ্টাকারী সুমা (২২) নামের এক গৃহবধূ মারা গেছে। এক সপ্তাহ আগে ২৫ মার্চ রাতে ওই গ্রামের প্রবাসী সাব্বির হোসেনের স্ত্রী সুমা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় সেখানে সুমা মারা যায়।

জানা যায়, প্রায় ছয় বছর আগে দেলদুয়ার পশ্চিমপাড়ার শহীদুল ইসলাম লুলুর ছেলে সাব্বির হোসেন প্রেম করে বিয়ে করে প্রতিবেশি জাঙ্গালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ওরফে নুরু খানের মেয়েকে। এক বছর পর সাব্বির বিদেশ চলে যায়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ এ.কে সাইদুল হক ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১