বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২০

ধনবাড়ীতে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর ক্যাম্পেইন


টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় উপজেলা পরিষদ, প্রশাসন ও পুলিশের সাথে সেনা সদস্যরা যৌথভাবে ক্যাম্পেইন করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলের এ ক্যাম্পেইনে অংশ নিয়েছে উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মেহেদী হাসান আসিকের নেতৃত্বে উপজেলা সদর, বলিভদ্র, মুশুদ্দি, পাইস্কা, বীরতারা, যদুনাথপুর, ধোপাখালী, বানিয়াজান ইউনিয়নসহ বিভিন্ন এলাকার রাস্তঘাট, দোকানপাট ও সাধারণ মানুষকে মাইকিং করে সচেতনতামূলক উপদেশ প্রদান করেন সেনা সদস্যরা।

করোনার বিস্তার রোধে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতেও বারণ করা হয়। প্রয়োজনে বাইরে গেলেও মাস্ক, হ্যান্ড গ্লাবস ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজন শেষে দ্রুত বাসায় ফেরার নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে। সরকারী নির্দেশনা মেনে চললে আগামীতে আমরা ভালো থাকবো বলে সকলকে সচেতন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার অরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ওসি মো. চাঁন মিয়া, সংবাদ ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান, মো. ইউনুস, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সিএ আলমঙ্গীর হোসেন, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজরুজ্জামান টিটু প্রমূখ।
মো. ইউনুস আলী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১