আপডেট : ০৩ April ২০২০
নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালে ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার আনুষ্ঠানিক ভাবে সেনবাগ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএসপিও) ডাক্তার মোঃ মতিউর রহমানে নিকট ওই পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) গুলো তুলে দেন। ওই পিপিই গুলো হস্তান্তর করার কারণে এখন থেকে ফ্লুসহ করোনা সংক্রমণের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে কোন সমস্য হবেনা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১