আপডেট : ০৩ April ২০২০
কুমিল্লায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তার কাছথেকে ৩হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। র্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এসব তথ্য নিশ্চিত করেন। আটককৃত হাবিবুর রহমান জেলার বুড়িচং উপজেলার পূর্নমতি গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে। র্যাব জানায়, আজ সকালে জেলার আদর্শ সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান র্যাব সদস্যরা। সন্দেহবাজন একটি পিকআপ ভ্যানকে আটক করে তারা। এসময় পিকআপ ভ্যান তল্লাশী করে ৩হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের দাবি আটক হওয়া হাবিবুর রহামান একজন শীর্ষ পর্যায়ের মাদক ব্যবসায়ী। সে দীর্ঘাদন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১