বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২০

সখীপুরে দশম শ্রেণির ২ শিক্ষার্থীর বাল্যবিয়ে, ৪ জনকে সাজা


টাঙ্গাইলের সখীপুরে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বর-কনের মা ও স্ট্যাম্প লেখকসহ চারজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা দেন। এ ঘটনায় কনে ও বরকেও গাজীপুরের কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও একই গ্রামের জামাল তালুকদারের মেয়েকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। বর-কনে দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরে স্ট্যাম্প লেখক রুবেল মিয়াকে ৬ মাসের কারাদণ্ড, বিয়ে পড়ানোর অপরাধে মৌলবী আবুল কালাম ও বরের মা এবং কনের মাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বর ও কনেকে গাজীপুর কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আদালতের নির্বাহী হাকিম আসমাউল হুসনা লিজা বলেন, বাল্যবিবাহ দেওয়ার অপরাধে চারজনকে সাজা দেওয়া হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১