আপডেট : ০৫ April ২০২০
নওগাঁর রাণীনগর উপজেলার ওয়ালটন শোরুম, হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর উদ্দ্যোগে কর্মহীন অসহায় ও হতদরিদ্র পাঁচশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নিজ উদ্যোগে ওয়ালটন শোরুম, রাণীনগর বাজারের হাজী টেলিকম ও ইলেকট্রনিক্স এর প্রোপাইটার আমিনুল ইসলাম এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন। রোববার (৫ এপ্রিল) করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অসহায়দের পাশে দাঁড়াতে ও সহযোগিতা করতে উপজেলার অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। এদিন কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পাঁচশ পরিবারের মাঝে চাল, আলু, পেঁয়াজ, কাচা মরিচ ও সরিষা তেল বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১