বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২০

বিএনপি'র শ্রমিক নেতা জাফরুল হাসান আর নেই


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রবীণ শ্রমিক নেতা জাফরুল হাসান রাজধানীর এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন বলেন, `দীর্ঘদিন জাফর ভাই রোগাক্রান্ত থেকে আজ দুপুরে আমাদেরকে ছেড়ে গেছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ও কিডনি রোগে ভুগছিলেন ছিলেন।

ঢাকায় জানাজা শেষে জাফরুল হাসানের মরদেহ ফরিদপুরে শহরে নিয়ে আলিপুর কবরাস্থানে দাফন করা হবে।

জাফরুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিক দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নভেল করোনা ভাইরাসের কারণে ‘শাটডাউন’ পরিস্থিতির মধ্যেও অনেকেই তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১