বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২০

লালপুরে অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভস্মিভূত


নাটোরের লালপুরে প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডে বাড়ির ১০টি ঘর ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

আজ সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার কামারহাটি গ্রামের সাবের আলির বাড়িতে এঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানাযায়, সকালে উপজেলার কামারহাটি গ্রামের সাবের আলির বাড়ির পানি তোলার পাম্পের সুইচ চালু করলে শর্ট সার্কিট হয়ে তাতে আগুন ধরে যায়। এঘটনায় তাৎক্ষণিক পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নেভানো ও উদ্ধার কাজ পরিচালনা করেন। আগুনে বাড়ির ১০টি ঘর ভস্মিভূত হয়। জানা যায়, সাবের আলির দুই ছেলে কুয়েত প্রবাসী।

এ ব্যাপারে দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দর রাজ্জাক ও আব্দুলপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আকবর আলী ঘটনা সত্যতা স্বীকার করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১