বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২০

সখীপুরে অপ্রয়োজনে ঘুরাঘুরি করায় ৭ জনকে জরিমানা


টাঙ্গাইলের সখীপুরে বাইরে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি করার অপরাধে সাত ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ সাজা দেন। ওই সাতজনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, কারোনা ভাইরাস সংক্রমণরোধে বাইরে অপ্রয়োজনীয় ঘুরাঘুরিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় সাতজনকে সাত হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১