বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২০

করোনায় ভারতে মৃতের সংখ্যা ১শ ছাড়াল

আক্রান্ত ৪ হাজার


চলমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে ভয়াবহ রূপ নিতে চলছে। দেশটিতে সময়ের সঙ্গে সঙ্গেই চড়ছে দুশ্চিন্তা আর আতঙ্কের পারদ। প্রাণঘাতী করোনা জীবাণুকে নিয়ন্তণে আনা যাচ্ছে না কিছুতেই।

ভারতে করোনা মহামারীর সংক্রমণে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলছে। ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১১৮ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগলো।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৮ জনের। আক্রান্ত ৪০০০ পেরিয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ২৬৭ জন।

ভারতবাসীর প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ, বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করুন।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রও করোনা দাপটে কাবু। সেখানকার পরিসংখ্যান চূড়ান্ত উদ্বেগের। করোনার ছোবল থেকে নিজেদের ধীরে ধীরে বের করে আনতে বদ্ধপরিকর স্পেন, ইটালি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১