বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২০

কলমাকান্দায় কর্মহীন পরিবারের পাশে ছাত্রলীগ নেতা মানিক মির্জার


করোনা মহামারী প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন কলমাকান্দা উপজেলা ছাত্রলীগ নেতা মানিক মির্জা। কলমাকান্দা ঠাকুরাকোণা সড়কের ডেইট্টা খালি এলাকাসহ বেশ কিছু স্থানে কর্মহীন মানুষের মাঝে সোমবার বিকেলে  ত্রাণ সামগ্রী বিতরণ করে। বাড়ি বাড়ি গিয়ে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে এ সব ত্রাণ সামগ্রী বিতরন করেণ উপজেলা ছাত্রলীগ নেতা মানিক মির্জার ।

কর্মহীন ৫০ টি পরিবারের মধ্যে ৩ কেজি চাল, হাফ লিটার তেল, হাফ কেজি ডাল, হাফ কেজি পেয়াজ ও ১টি সাবান বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগ নেতা মানিক মির্জার জানান, করোনা ভাইরাসের প্রভাবে সরকারি নিষেধের কারণে হোম কোয়ারেন্টিনে থাকায় বেকার হয়ে যাওয়ায় সবকিছু বন্ধ থাকার ফলে বাস স্ট্যান্ড এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। প্রতিদিন কাজ করে উপার্জনলব্ধ আয় দিয়ে সংসার চালাত। কাজ বন্ধ হয়ে অভাবে দিন কাটাচ্ছে। আমার  ব্যক্তিগত সাধ্য অনুযায়ী কর্মহীন পরিবারের  পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজের বিত্তবানদের প্রতি কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১