বাংলাদেশের খবর

আপডেট : ০৮ April ২০২০

করোনায় আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়


সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ বছর হজ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। খোদ সৌদিতেই সব মসজিদ বন্ধ রয়েছে। তবে এ পরিস্থিতি স্বাভাবিক হলে, হতে পারে হজ। আর সে লক্ষেই চলতি বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য হজ নিবন্ধন কার্যক্রমের সময়সীমা আরও একদফা বাড়ানো হয়েছে। নতুন করে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে তৃতীয় দফায় বাড়ানো হল হজ নিবন্ধনের সময়। এর আগে করোনা ভাইরাসের কারণে হজ গমনেচ্ছুদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়ায় নিবন্ধনের সময় ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে ওমরাহযাত্রী প্রেরণ ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। তবে পরিস্থিতি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ২০২০ সালে হজযাত্রী প্রেরণের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১