বাংলাদেশের খবর

আপডেট : ০৮ April ২০২০

করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড


করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এক হাজার ৭৩৬ জনের মৃত্যু হয়েছে। যা বর্তমানে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাড়াঁলো ১২ হাজার ৭২২ জনে। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৩ লাখ ৯৮ হাজার ৮০৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে মৃতের দিক দিয়ে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ১২৭ জন। যা এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে বেশী।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১