আপডেট : ০৮ April ২০২০
কক্সবাজার জেলাকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। আজ বুধবার বিকাল ৩টার দিকে জেলা প্রশাসকের নিজস্ব ফেসবুকে জনস্বার্থে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেন তিনি। এখন থেকে এ জেলায় আগমন বা বর্হিগমন করা যাবে না। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন মুঠোফোনে জানান, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কক্সবাজারবাসীর নিরাপত্তার স্বার্থে এবং সকল নাগরিকের কথা চিন্তা করে কক্সবাজার জেলাকে আনুষ্ঠানিক লকডাউন ঘোষণা করেছি। বৃহত্তর স্বার্থে প্রশাসন কঠোর হবে বলে জানিয়ে তিনি বলেন, সরকার জনগণের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। যে পরিমাণ ত্রাণ সরবরাহ করা হচ্ছে সেটা অতীতে কোন সময় করা হয়নি। এছাড়া ব্যক্তি উদ্যোগেও বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এমনকি মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা করা হচ্ছে। নিত্যপণ্য হাতের নাগালে তরতরকারী থেকে শুরু করে চাল ডাল কোন কিছুর দাম বাড়েনি বরং মাছ,মুরগী ডিম অনেক কিছুর দাম কমেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১