আপডেট : ০৯ April ২০২০
করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় রাজনীতিকে কোয়ারেন্টিনে রেখে বিশ্ব ঐক্যের ডাক দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এই ভাইরাস নিয়ে রাজনীতি থামানোর আহ্বান জানিয়েছেন। সরাসরি ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ না করে করোনা-রাজনীতিকে কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছেন আডানোম । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। এরআগে গত মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনকেন্দ্রিক’ আখ্যা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে দেওয়া মার্কিন তহবিল বন্ধের হুমকি দেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে হাজার হাজার মানুষের প্রাণহানির জন্যও ডব্লিউএইচও-কে দায়ী করেন ট্রাম্প।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১