বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০২০

সখীপুরে জ্বর শ্বাসকষ্ট নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু, এলাকায় আতঙ্ক


টাঙ্গাইলের সখীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দি‌কে  উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।  প্রাণ হারানো ওই স্কুল শিক্ষকের নাম শামসুল হক (৫৩)। তি‌নি বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত বলেন, ওই স্কুল শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে আজ বৃহস্পতিবার সকালে তার নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এ নিয়ে পুরো ইউনিয়নে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান ওই মৃত ব্য‌ক্তির শরীরের নমুনা সংগ্রহ ক‌রে আইইডিসিআরে পাঠানোর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এছাড়াও ওই বাড়ির সব লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাক‌তে বলা হ‌য়ে‌ছে।

ত‌বে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। গত দুই তিনদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। মৃত্যুর আগে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল।
ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাবে না।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১