আপডেট : ১০ April ২০২০
সরকারী নির্দেশ অমান্য করে গণপরিবহন চলাচল ও মাইক্রোবাস-ট্রাকে যাত্রী পরিবহন করায় ২৪ পরিবহনের চালককে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিাসার আরিফুজ্জামানের নেতৃত্বে মহাসড়কের হাটিকুমরুল চত্ত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, সরকারী নির্দেশ অমান্য করে মহাসড়কের গণপরিবহনে পাশাপাশি পণ্যবাহী মাক্রবাস ও ট্রাকে যাত্রী পরিবহন করত। আজ শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৪ পরিবহনকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১