আপডেট : ১০ April ২০২০
চুয়াডাঙ্গা জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এক প্রেস নোটের মাধ্যমে শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশের ফলে জেলায় সব রকম যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, করোনা থেকে চুয়াডাঙ্গা জেলাকে ঝুঁকিমুক্ত রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এ নিয়ম ভঙ্গ করলে অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রেস নোটে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে সেসব আক্রান্ত জেলা থেকে মানুষ পালিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে পার্শ্ববর্তী জেলার সব সীমানা ও আন্তঃউপজেলার মধ্যে সব ধরনের যানবাহন যোগাযোগ ও জনসাধারণ চলাচল নিষিদ্ধ করা হলো। তবে অতিব জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী গাড়ি, কৃষিপণ্য ও সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি ও মালবাহী গাড়ি এসব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১