বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২০

ভোলায় জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে মৃত্যু, গ্রাম লকডাউন


ভোলার লালমোহন উপজেলায় আবুল কালাম (৫৫) নামের এক ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। তিনি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের উত্তর গজারিয়া আবাসন এলাকার বাসিন্দা।শুক্রবার তার মারা যাওয়ার খবরে রাত ১১টার দিকে ওই এলাকার কাশ্মীর গ্রাম, উত্তর গজারিয়া অfবাসন এলাকা ও ফরাজগঞ্জ ইউনিয়নের দুইটি বাড়ি লকডাউন ঘোষনা করেছে প্রশাসন।

জানা যায়, আবুল কালাম সরদার গত পাঁচ দিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে শুক্রবার দুপুরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ওই ব্যক্তির পুত্রবধূ ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখান থেকে গত ৭/৮ দিন আগে তিনি বাড়িতে আসেন। তারপর থেকে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। 

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসীন বলেন, ওই ব্যক্তি শুক্রবার দুপুরে জ্বর, ডাইরিয়া ও শ্বাসকষ্ট নিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আমরা তার অবস্থা দেখে করোনা সন্দেহে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করি। পরে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে আমরা তার নমুনা সংগ্রহ করে বরিশালে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, আমরা রাত সাড়ে ১১টার দিকে মাইকিং করে পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের কাসমির গ্রাম এবং ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রীর বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের উত্তর গজারিয়া আবাসন প্রকল্পের সব কয়টি ঘর লকডাউন করে দিয়েছি। এছাড়াও আমরা ঢাকা থেকে আসা তার পুত্রবধূকে খুঁজছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১