আপডেট : ১১ April ২০২০
লালমনিরহাট জেলায় করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম নিয়ে পুলিশ সুপার আবিদা সুলতানা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের সভা কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিসয় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে ও সুষ্ঠভাবে ত্রাণ বিতনের জন্য প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার ওর্য়াড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। বিদেশ থেকে আগত ২শত ৩০ জন ও জেলার বাহিরে থেকে আসা ৫শত ৬৩ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে ১৪দিন পর প্রায় সকলেই হোমকোয়ারেন্টাইনে থেকে মুক্তি পেয়েছে। এ ছাড়া প্রতিদিন দুপুর ১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত লকডাউন কার্যকর করতে জেলা পুলিশ ও সেনাবাহিনী যৌধভাবে কাজ করে যাচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১