আপডেট : ১২ April ২০২০
ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে শনিবার জানিয়েছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ ছাড়া বিভিন্ন পাড়া ও মহল্লার মুদি দোকান প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এ নির্দেশের আওতায় আসবে না, বলেন তিনি। মরণঘাতী করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি। গত সোমবার ডিএমপি ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং মুদি দোকান ও ছোট দোকানপাট দুপুর ২টার মধ্যে বন্ধ করে ফেলার নির্দেশ দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার পরে জনগণকে বাইরে বের না হওয়ার জন্য সরকারি নির্দেশনার পরে ডিএমপি তাদের এ সময়সূচি পুনর্নির্ধারণ করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১