আপডেট : ১২ April ২০২০
করোনা ভাইরাসের কারণে উপার্জন কমে যাওয়া উপজেলায় অনেক মধ্যবিত্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেকেই কষ্টে আছেন। অনেকে একেবারে কর্মহীন হয়ে ঘরে বসে আছেন। কিন্তু অর্থকষ্টে ভুগলেও সামাজিক মান মর্যাদা ও লোকলজ্জার কারণে তাদের অভাবের বিষয়ে কারও কাছে তা প্রকাশ করতে পারছেন না। কারো কাছে সাহায্যও চাইতে পারছেন না। এসব মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত শ্রেণী মানুষ কষ্টে আছে উপলব্ধি করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। জানা যায়, খাবারের অভাবে কেউ যেন অভূক্ত না থাকে তার জন্য তিনি উপজেলা প্রশাসন এর ফেসবুক পেইজে অনলাইনে সাড়া দানের জন্য একটা google.doc পাতা খুলে দেন যাতে দুইদিনে ২৪৮ জন সাড়া দেয় এবং কারো পক্ষে অন্য কেউ সাড়া দেয়। এর মধ্যো যারা আবেদন করেছে তাদেরকে যাচাই বাচাই করে শনিবার রাতভর মধ্যবিত্ত পরিবারের সাথে যোগাযোগ করে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ইউএনও। পুরো প্রক্রিয়াটিতে গোপনীয়তা রক্ষা করা হয়েছে যাতে ওই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন না হয়। এমনকি সহায়তার উপকরণ দেয়ার সময় ছবিও তুলতে দেয়া হয়নি যাতে তাদের ছবি মিডিয়ায় না আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে দরিদ্রদের সাহায্য করছেন। এ অবস্থায় মধ্যবিত্ত সব পরিবারের কথা চিন্তা করে তাদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়ানো হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে করোনা ভাইরাস বিস্তার রোধে অনুগ্রহ করে আপনারা নিজ বাড়িতে থাকুন। কারও খাবার প্রয়োজন হলে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১