আপডেট : ১৩ April ২০২০
দেশে ইতোমধ্যে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা ৮০৩। যারা আগে থেকে আক্রান্ত ছিলেন তাদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। মোট মৃতের সংখ্যা হয়েছে ৩৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো এবং আরও কয়েকটি এলাকা বেশি সংক্রমিত হয়েছে। জেলাতে যেখানে সংক্রমিত হয়েছে, সে ব্যক্তিগুলো, যারা সংক্রমিত করেছে, তারা বিশেষভাবে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গিয়েছে। এ বিষয়ে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। লকডাউন জোরদার করতে হবে। নতুন পাঁচজনসহ দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়ালো এবং নতুন ১৮২ জনসহ দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১