আপডেট : ১৩ April ২০২০
যে কোন মহামারী ও দূর্যোগের সময় সাধারন জনগন ঘর থেকে বের হওয়া নিষেধ হলেও প্রশাসন, ডাক্তার, সংবাদকর্মী, ফায়ার সার্ভিসসহ গুরুত্বপূর্ণ কিছু সংস্থার কর্মীদের ছুটি থাকে না। সে সময় ডাক্তারদের ছুটি তো চিন্তাই করা যায় না। বর্তমানে করোনা নামক মহামারীতে অনেক ডাক্তার ভয়ে সাধারণ রোগীদের সেবা দিচ্ছে না। এর ব্যতিক্রমভাবে রোগীদের নিয়মিত সেবা দিচ্ছে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি। দুর্যোগের মুহুর্তে স্বাস্থ্য সেবা পেয়ে খুশি আলকরা ইউনিয়নের সাধারণ মানুষ। সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিদিনের মতো শত শত রোগী সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা নিচ্ছে। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. ইয়াছিন কবির মানুষের সেবা করে তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১