বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২০

বঙ্গবন্ধুর শেষসঙ্গী শেখ সোহরাব হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী আজ


বঙ্গবন্ধুর শেষসঙ্গী শেখ সোহরাব হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী আজ। তিনি গত বছরের ১৩ এপ্রিল এইদিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া মাজার সংলগ্ন নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

জাতির জনকের অত্যন্ত আস্থা ভাজন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মৃত্যুর পর জাতির এক দু:খগাঁথা ক্রান্তিলগ্নে এই শেখ সোহরাব হোসেনই তার গোসল, দাফন করিয়ে ছিলেন । বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর গোপালগঞ্জের টুঙ্গীপাড়া মাজার ধোঁয়া মোছা, পরিস্কার করে দেখে রেখেছেন।

তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সাহসিকতার সহিত জাতির জনক বঙ্গবন্ধুকে সমাধিস্থ করেন।

আজ তার ১ম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১