বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০২০

লকডাউনে ৮২ বাড়ি

করোনায় শরীয়তপুরে চারজন আক্রান্ত


শরীয়তপুরে প্রথমবারের মতো চার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চারজনের মধ্যে জাজিরার মুলনা ইউনিয়নের বাসিন্দা ঢাকার আজিমপুরে থাকতেন। ওই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার সকালে কুর্মিটোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি চিতলিয়ার আক্রান্ত তিন ব্যক্তি নারায়ণগঞ্জে থাকতেন। সম্প্রতি তাঁরা শরীয়তপুরে গ্রামের বাড়িতে আসেন। তাঁদের একজনের বাড়ি জাজিরা মুলনা করোনা সংক্রমণের আশঙ্কায় প্রশাসন ওই দুটি ইউনিয়নের ৮২টি বাড়ি লকডাউন করে দিয়েছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি অ্যাম্বুলেন্সে মুলনা থেকে ওই ব্যক্তিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হবে বলে জানান জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুল হাসান। তিরি আরও বলেন, তাঁর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের একটি গ্রামের এক পরিবারের চার সদস্য নারায়ণগঞ্জে থাকেন। ওই পরিবারের দুই পুরুষ সদস্য সেখানে কাঠমিস্ত্রির কাজ করেন। ৯ এপ্রিল তাঁরা নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরের গ্রামের বাড়িতে আসেন। এমন খবর পেয়ে জেলা প্রশাসন তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। প

রে ওই চার ব্যক্তির নমুনা সংগ্রহ করে গত শনিবার আইইডিসিআরে পাঠানো হয়। গত সোমবার সেখান থেকে তাঁদের পাঠানো নমুনার ফলাফলে তিনজনের শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাঁদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাজিরার মুলনা ইউনিয়নের ওই ব্যক্তি ঢাকার আজিমপুরে ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা। তিনি সম্প্রতি জাজিরার গ্রামের বাড়িতে আসেন। জ্বর, ঠান্ডা ও কাশির লক্ষণ দেখে উপজেলা স্বাস্থ্য বিভাগ শনিবার তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠায়। সোমবার আইইডিসিআর থেকে ওই ব্যক্তির করোনা সংক্রমণের খবর জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১