আপডেট : ১৫ April ২০২০
নরসিংদীর সকল উপজেলাতেই নোভেল করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। জেলাতে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্তের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। বাদ যায়নি চিকিৎসক,সাংবাদিক সহ স্বাস্থ্য কর্মীরা। গত ৪৮ ঘন্টায় এই জেলায় ৬টি উপজেলায় নতুন করে আরো ২৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এ নিয়ে নরসিংদীতে সর্বমোট ৪৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের নরসিংদীর জেলা হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে প্রাপ্ত রিপোর্টের পর বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন। জেলা স্ব্যাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, নরসিংদী জেলায় এ পর্যন্ত সাংবাদিক, চিকিৎসক স্বাস্থ্য কর্মীসহ ৪৩ জন নোবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সোমবার ও মঙ্গলবার ১৩৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ১৩৯ জনের মধ্যে ২৩ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়। এরই মধ্যে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে করোনা ভাইরাসে সনাক্তদের চিকিৎসা দেয়া শুরু হয়েছে। নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন বলেন, নরসিংদীর ৬টি উপজেলাতেই করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এই পর্যন্ত ২৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৪৩ জনের নোভেল করোনা ভাইরাস পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৯ জন, পলাশ উপজেলায় ৩ জন,শিবপুরে ৮ জন রায়পুরায় ৬ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছে। এদের সকলকে আইসোলেশনে নেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১