আপডেট : ১৬ April ২০২০
টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোনিয়া আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামের বাবার বাড়িতে গতকাল বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূর মৃত্যু হয়। মৃত্যুর আগে সোনিয়ার জ্বর, সর্দি কাশি, গলাব্যথা ও পাতলা পায়খানা ছিল। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এ খবর নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান বলেন, জ্বর, সর্দি কাশি, গলাব্যথা এগুলো করোনাভাইরাস আক্রান্তের প্রাথমিক উপসর্গ। তাই পরীক্ষার জন্য রাতেই ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা যায়, ওই গৃহবধূর স্বামীর বাড়ি ঘাটাইলের গারোবাজারে। গত তিনদিন ধরে স্বামীর বাড়িতেই সে জ্বর, সর্দি কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। বুধবার দুপুরে স্বামীর বাড়ি থেকে তাকে সখীপুরের কালিয়া গ্রামের বাবার বাড়িতে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় সে ওই বাড়িতেই মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১