আপডেট : ১৬ April ২০২০
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার দক্ষিন বেতকা গ্রামে অভিযান চালিয়ে আলমগীরের বাড়ি থেকে ৫টি গাজা গাছ উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে মোবাইল কোর্টের মাধ্যমে আলমগীরকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। আলমগীর দক্ষিন বেতকা গ্রামের সিদ্দিকের ছেলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১