বাংলাদেশের খবর

আপডেট : ১৭ April ২০২০

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের করোনা শনাক্ত


রাজধানীর কাছের জেলা মুন্সীগঞ্জে গেল ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৭ জনের করোনা শনাক্ত করা হল।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মুন্সীগঞ্জে এ পর্যন্ত ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৩ জন, টঙ্গীবাড়িতে ১ জন, শ্রীনগরে ৩ জন, লৌহজংয়ে ২ জন, সিরাজদীখান উপজেলায় ৩ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা নেওয়া এক রোগীর নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১