আপডেট : ১৭ April ২০২০
করোনা ভাইরাসে চীনের মৃত্যুর সংখ্যা গতকাল পর্যন্তও তিন হাজার ৩০০ জনে স্থিতিশীল ছিল। কিন্তু এখন এই মৃত্যুর সংখ্যা এক লাফে চার হাজার ৬০০ জনে উঠে গেছে। জানা গেছে, উহান শহরে যেখানে করোনা ভাওরাসের উৎপত্তি সেখানে এই মৃত্যুর সংখ্যা ৫০% বৃদ্ধি পেয়েছে। কারণ এখন হাসপাতালেন বাইরে যারা মারা গেছেন তাদেরকেও গণনার অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা এক হাজার ২৯০ জন বেড়েছে। এখন উহানে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩,৮৬৯ জনে। প্রথম দিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে তারা হয়তো রাখঢাক করে তথ্য প্রকাশ করছে। সংশোধিত এই পরিসংখ্যান প্রকাশের পর উহানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে আসল পরিসংখ্যানে কোন গড়মিল করা হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১