আপডেট : ১৭ April ২০২০
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২৬৬ জন। মোট ১৮৩৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া আজ পরীক্ষা করা হয়েছে ২১৯০ জনের। করোনায় আজ সুস্থ বাড়ি ফিরে গেছেন ৯ জন। মোট সুস্থ হয়েছে ৫৮ জন। করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আজ শুক্রবার দুপুরে এসব তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে এটাই মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১