বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

সিরাজদিখানে আরও একজনের করোনা শনাক্ত


মুন্সীগঞ্জের সিরাজদিখানে আরও একজনের করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে আইইডিসিআর স্থানীয় স্বাস্থ্য বিভাগকে বিষয়টি নিশ্চিত করেছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড.বদিউজ্জামান জানান, ১৫ এপ্রিল সংগ্রহ করে ১৬ তারিখে পঠানো নমুনা থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের একজনের পজেটিভ পাওয়া যায়। আক্রন্ত ব্যক্তি একজন পুরুষ বয়স ৬৫ । এই নিয়ে সিরাজদিখান উপজেলায় দুই নারীসহ করোনায় সংক্রমণ হলো ৭ জনের।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশফিকুন নাহার জানান, কোভিড-১৯ আক্রান্ত এই রোগী ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে । তার বাড়ী এবং তার সংস্পর্শে যারা ছিল তাদের বাড়ী লকডাউনের প্রস্তুতি চলছে ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১