বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

করোনা ঝুঁকি এড়াতে শাহরাস্তি-রামগঞ্জ সড়ক বন্ধ


চাঁদপুরের শাহরাস্তি সীমান্তবর্তী এলাকার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিওয়ালা সীমান্তে লাল পতাকা টানিয়ে সড়কটি বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। একইসঙ্গে বাঁশ দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে করে দুই উপজেলার মানুষ ও গাড়ী যাতায়াত করতে না পারে।

এদিকে গত দুইদিন ধরে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও চার কর্মচারীসহ ১৩ জনের শরীরে করোনা শনাক্তের খবরে চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের পরামর্শ অনুযায়ী উপজেলা প্রশাসনের উপস্থিতিতে লাল পতাকা লাগিয়ে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।’ এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া এ সড়ক বন্ধ থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১