বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

মধুপুরে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু


টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাতলা পায়খানা ও শ্বাস কষ্ট নিয়ে ভর্তির এক ঘণ্টায় মাথায় ৭০ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে মধুপুরে করোনা উপসর্গে দু‘জনের মৃত্যু হলো।

শনিবার সকালে তার মৃত্যু হয়েছে। মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বৃদ্ধ মধুপুর উপজেলার আকাশী গ্রামের বাসিন্দা।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. তারিকুল ইসলাম জানান, সকাল নয়টার পর পাতলা পায়খানার রোগী হিসেবে তাকে ভর্তি করে সাধারণ বেডে রাখা হয়। তার শ্বাস কষ্টের কথাও পরে জানা গেছে। সোয়া দশটার দিকে তার মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্র্তৃপক্ষ মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১