বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০২০

সখীপু‌রে সরকা‌রি নি‌র্দেশনা অমান্য করায় ৭ দোকা‌নে তালা ঝু‌লি‌য়ে দিল প্রশাসন

সখীপুরের ম্যাপ সংগৃহীত ছবি


টাঙ্গাই‌লের সখীপু‌রে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে সাতটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার বড়চওনা বাজারের ওইসব দোকানে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য এসব দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা বাজারের তিনটি চায়ের দোকান, দুটি স্টেশনারী দোকান ও একটি সেলুন খুলে ক‌য়েক‌দিন ধ‌রে গণজমায়েত সৃষ্টি করে আসছিল। খবর পেয়ে  ইউনিয়নের করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সমন্বয়কারী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহম্মেদ ওইসব দোকানে তালা ঝুলিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, নির্দেশনা অমান্য করে দোকান খোলার দায়ে ওই সাত দোকানে অনিদিষ্ট কালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১