বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০২০

চাঁদপুরে করোনায় আক্রান্ত প্রথম রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন


চাঁদপুরে প্রথম শনাক্ত করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার দুপরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় ১৮৭ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩৯ জনের রিপোর্ট এসেছে। অপেক্ষমান আছে আরো ৪৮টি। এর মধ্যে আক্রান্ত ১০জন। একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে নতুন করে আরো ২৯ জনের রিপোর্ট এসেছে। তাদের সকলের রিপোর্ট নেগেটিভ।

চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, চাঁদপুরে মোট রিপোর্ট এসেছে ১৩৯ জনের। এর মধ্যে করোনা ভাইরাস পজেটিভ আসে ১০টি। এই পর্যন্ত জেলা ও উপজেলা থেকে ১৮৭ টি নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।

করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ৮ জন। প্রথম আক্রান্ত মতলব উত্তরের জামাই সুজন সুস্থ হয়ে ফের শ্বশুর বাড়ি ফিরেছেন। এছাড়া একজনের মৃত্যু হয়েছে। তিনিও মতলব উত্তর উপজেলায় বাড়ী এবং চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা এলাকার জামাতা। তার মৃত্যুর পরে রিপোর্ট পজেটিভ জেনেছেন স্বাস্থ্য বিভাগ।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, রোববার দুপুরে যে ২৯ জনের রিপোর্ট পাওয়া গেছে তার সবগুলো করোনা নেগেটিভ। বাকি ৪৮ টি রিপোর্ট এর মধ্যে কিছু বিকেলে অথবা সোমবার আসতে পারে। আর চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে আছেন দুই জন।

অপরদিকে চাঁদপুরের মতলব উত্তরে বাড়ী করোনায় আক্রান্ত হয়ে এক ব্যবসায়ী মারা গেছেন। রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল প্রায় ৪৮। জহিরাবাদ ইউনিয়নের নেদামদী গ্রামে তার পৈত্রিক বাড়ী।

পারিবারিক সূত্রে জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তি নারায়ণগঞ্জের চাষারা এলাকায় কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। সেখানেই তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। ঈদসহ বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে মাঝে মাঝে তিনি এলাকায় আসতেন।

তারিখ: ১৯-০৪-২০২০ইং


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১