বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২০

চুয়াডাঙ্গা বিজিবির সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু


চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গুলি বিনিময়ে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় চোরাচালানীদের হামলায় আহত হয়েছেন বিজিবির দুই সদস্য।

সোমবার (২০শে এপ্রিল) ভোরে উপজেলার নতুনপাড়া সীমান্তে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। বিজিবি দাবি করছে ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দেশিয় অস্ত্র-শস্ত্রও উদ্ধার করা হয়েছে।

মাদক ব্যবসায়ীকে আটকের পর তাকে নিয়ে আরও ফেনসিডিল উদ্ধার করতে গেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করছে বিজিবি। নিহত মাদক ব্যবসায়ী জসিম মন্ডল (৩৫) জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।

৫৮ বিজিবির পরিচালক লে: কর্নেল কামরুল হাসান জানান, আটকের পর ক্যাম্পে নিয়ে জসিম মন্ডলকে জিজ্ঞাসাবাদে সে তার হেফাজতে থাকা আরও ফেনসিডিলের সন্ধান দেয়। তার দেওয়া তথ্যমতে ভোর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে সদরপাড়া গ্রামের ভেদভেদিয়া মাঠে গেলে সংঘবদ্ধ ৮/১০ জন মাদক ব্যবসায়ী বিজিবির ওপর হামলা চালায়।

এ ঘটনায় বিজিবির নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার হামিদুল ইসলাম অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের নামে একটি মামলা দায়ের করেছেন। নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১