আপডেট : ২০ April ২০২০
মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা বেতন চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। তারা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করে। মুক্তারপুর নৌ-ফাড়ির ইনচার্জ কবীর হোসেন খান, বকেয়া বেতনের দাবীতে মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরির সামনে দুই শতাধিক শ্রমিক জড়ো হয়। এ সময় বেতনের দাবীতে শ্রমিকরা স্লোগান দেয়, ফ্যাক্টরির জানালার কাঁচ ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরির চেয়ারম্যান ইমরান খান বরেন, ফ্যাক্টরিতে শ্রমিকরা ভাংচুর করে। পরে আগামী তিন দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে তারা শান্ত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১