আপডেট : ২০ April ২০২০
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে করোনার সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত ছুটির কারণে বেকার কর্মহীন ঘর বন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সোনারং টঙ্গীবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি। সোমবার সকালে উপজেলার মাঝিবাড়ী চেয়ারম্যান বাড়ীতে ৫৫০জন পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি জানান, উপজেলা আ’লীগের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে ৬নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের কর্মহীন বেকার পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি খাদ্যসামগ্রী ব্যাগে রয়েছে- চাল, ডাল, পিয়াজ, আলু, তেল, লবণ ও সাবান। এ ইউনিয়নে মোট ৫ হাজার পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের হতদরিদ্রদের মাঝেও এ খাদ্যসামগ্রী দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সোনারং- টঙ্গীবাড়ি ইউনিয়ন আ”লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক স্বপন মাঝি, যুবলীগ সভাপতি দর্পন মাঝি, সহ-সভাপতি উজ্জল মাঝি, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দিপু মাঝি, আ’লীগ নেতা বাদল মাঝি, রোবেল মাঝি, ছাত্রলীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক তুমান মাঝি প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১