আপডেট : ২০ April ২০২০
পোকার আক্রমণে টেকনাফে একটি ভিটের বেশ’কটি গাছের কাঁচা পাতা নষ্ট হতে চলেছে। দেখতে অনেকটার পঙ্গপাল’র মতো। শত শত পোকা দল বেধে গাছের পাতা ও শাখায় বসে একের পর এক গাছের পাতা খেয়ে ফেলছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়ে বাড়ির মালিক। অবশ্য কৃষি বিভাগের কর্মকর্তা বলছে, এটি পঙ্গপাল না হলেও ক্ষতিকর পোকা। এটি দমন করার জন্য কিটনাশক স্প্রে করার জন্য প্রয়োজনীয় পরার্মশ দেওয়া হয়েছে। টেকনাফ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল সিকদারের লম্বরী গ্রামের বাড়ির ঘটনা এটি। গত শনিবার সন্ধ্যায় ভিটের আম গাছের অবস্থা দেখতে গিয়ে তিনি দেখতে পান শত শত পোকা। আম গাছ, তেরশলগাছসহ অন্যান্য বেশ কয়েকটি গাছের পাতা নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও শাখা ছাড়া কোনো পাতা নেই। আবার কোথাও কোথাও পাতা ঝলছে গেছে। পরের দিন রবিবার সকাল বেলায় গিয়ে দেখা যায় ভিটের জমিতেও শত শত পোকা। এসব পোকা দেখতে ফড়িং এর মতো। তিনি উপায় না দেখে পোকার ভিডিও সামাজির যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর সোমবার দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পান, লতা পাতা, আগাছা থেকে শুরু করে শুকনো পাতা, কাচাঁ পাতা ও গাছের শাখা প্রশাখায় সারি সারি পোকা । কোথাও গাছের শাখা আছে পাতা নেই। আবার কোথাও পাতা ঝলসে গেছে। কোথাও পাতায় পোকায় খাওয়ার মত ছিদ্রযুক্ত। একটি গাছের নিচে রয়েছে কিছু ছাই। যা কি না আগুন জ্বালিয়ে পোকা দমনের চেষ্টা করেছে পরিবারটি। বাড়ির মালিক ও ছাত্রনেতা সোহেল সিকদার জানান, ‘বিকেলে ও রাতে পোকাগুলোকে গাছের পাতায়, শাখায় শাখায় বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু সকাল ও দুপুর বেলায় নিচে নেমে ঝোাপঝাড়ে ভিটেমাটিতে দেখা যায়। তবে দিন দিন পোকার সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি পোকাগুলোর মধ্যে পাখাও দেখা যাচ্ছে। আমি একটা আম গাছের নিচে ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিয়ে পোকার আক্রমণ হতে রক্ষার চেষ্টা করেছিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং দিন দিন পোকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ’ সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, রোববার পোকার ছবি কক্সবাজার জেলা অফিসে পাঠিয়ে নিশ্চিত হওয়া গেছে এটি পঙ্গপাল নয়। পঙ্গপালের পাখা থাকে এবং সহজে উড়তে পারে। এটির তেমন পাখা দেখা যায়নি এবং এদিক ওদিক লাফাতে পাড়ে। তবে যেহেতু কাঁচা পাতা খেয়ে ফেলছে তাই এটি ক্ষতিকর পোকা। এসব পোকা যাতে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে সে জন্য কিটনাশক স্প্রে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১