বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২০

চাঁদপুরে আরো ২ জনের করোনা শনাক্ত


চাঁদপুর জেলায় করোনা ভাইরাস আরও দুইজনের শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের বাড়ী চাঁদপুর সদরে এবং অন্যজন হাইমচর উপজেলার।

সোমবার দুপুরে ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ২৫ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২৩ জনের নেগেটিভ এবং ২ জনের করোনা পজেটিভ আসে। নতুন দুইজনসহ আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করে জানান, এই পর্যন্ত জেলা সদর ও উপজেলা থেকে ১৮৯ জনের করোনা নমুনা পরীক্ষা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬৪ জনের রিপোর্ট পেয়েছি। অপক্ষেমান রয়েছে ২৫ জনের।

আক্রান্তদের মধ্যে ১০জন চিকিৎসাধীন। একজনের মৃত্যু হয়েছে এবং একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার কামরাঙ্গায় নিহত ফয়সালের শ^শুর (৬৫)। ওই বাড়ী থেকে ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪ জনের নেগেটিভ রিপোর্ট আসে। অপর আক্রান্ত হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালার ঢাকা থেকে বাড়ীতে আসা ১২ বছর বয়সী মেয়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১