বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২০

করোনা আক্রান্তদের ফল উপহার দিচ্ছেন রায়পুরা থানার ওসি 


নরসিংদীর রায়পুরায় যারা করোনা আক্রান্তদের মনোবল বাড়ানোর জন্য ফল উপহার পাঠাচ্ছেন রায়পুরা থানার রায়পুরা থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির।

রায়পুরায় করোনা আক্রান্তদের মধ্যে যারা হোম কোয়ারান্টাইনে আছেন তাদের বাড়ি বাড়ি উপহার হিসেবে ফল পাঠানো হচ্ছে।

রায়পুরা উপজেলায় গতকাল রবিবার পর্যন্ত মোট করোনা শনাক্ত হওয়া ব্যাক্তির সংখ্যা ২১ জন। তাদের মধ্যে যারা হোম কোয়ারান্টাইনে আছে তাদের বাড়িতে পৌছে যাচ্ছে রায়পুরা থানার ওসি'র উপহার। পুলিশের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই।

বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম উপজেলা রায়পুরা। মহসিনুল কাদির রায়পুরা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর দীর্ঘদিন যাবৎ রায়পুরার চরাঞ্চলে চলা টেটাঁ যুদ্ধ বহুলাংশেই বন্ধ করা সম্ভব হয়েছে।

উপহার দেয়ার ব্যাপারে ওসি মহসিনুল কাদির বলেন, করোনা পজেটিভ হয়ে হোম কোয়ারান্টাইনে থাকা ব্যাক্তিরা যেন নিজেদের অসহায় না ভাবে সেজন্য তাদের মনোবল বাড়ানোর জন্যই এ উদ্যোগ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১