আপডেট : ২১ April ২০২০
সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৩৬ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছে। এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৮৪৮ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন। ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মানুষ। সেখানে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। দেশটিতে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৯৪৮ জন। এর মধ্যে চিকিৎসাধীন ২ হাজার ৭৬২ জন, মারা গেছেন ১০১ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১